মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফরাজীবাড়ি ঘাট এলাকায় মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ মহিউদ্দিন আহমেদের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।

গত শুক্রবার ৩০শে জানুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফরাজিবাড়ি ঘাট এলাকায় মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের গণসংযোগ ও উঠান বৈঠক সহ উপস্থিত ভোটারদের সাথে মতবিনিময় করেন ।
গণসংযোগ কালে তিনি বলেন, আমি পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাই এর ছোট ভাই আপনাদের দোয়া নিয়ে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ তিন আসনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আমার ভাই আব্দুল হাই সাহেবের অসমাপ্ত কাজগুলো করার সুযোগ করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলার সাভিয়ার স্বপন মাদবর, মোঃ মাসুদ রানা সহ বিপুল সংখ্যক সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
